চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-07-12 ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর ও আলমডাঙ্গা উপজেলায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ও ফরম বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা ও আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি পালন করা হয়। গতকাল বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মখলেছুর রহমান মিল্টন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, সহসভাপতি শেখ মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আমজেদ আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন শেখ, জেলা মৎস্যজীবী দলের সদস্য বাবু, পৌর মৎস্যজীবী দলের নেতা ডিউক ও হাসেম আলী। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সদস্য সংগ্রহ ফরম পূরণে অংশ নেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যরা। প্রতিটি সদস্যকে ভোটার আইডি কার্ডের ফটোকপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি জমা দিয়ে ফরম পূরণ করতে হয়। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।



একইদিন বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম। এতে বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মী অংশ নেন। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম।


এছাড়া অংশ নেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদক সাগরিকা খাতুন, সিনিয়র সহ-সভাপতি শাহারভানু, যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সোনা খাতুন, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলী, সদস্য সাইদুর ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সুইট আলী ও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মতিয়ার রহমানও এসময় উপস্থিত ছিলেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব আহমেদ, যুবদল সদস্য সাইফুল ইসলাম বদর, সেলিম রেজা, যুবদল নেতা ইসরাফুল ইসলাম, সুমন আলী, মুক্তার আলী, তারিকুল ইসলাম, রতন, উজ্জ্বল, শাহারুল প্রমুখ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)