মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-07-12 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবি। একইদিনে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের নিমতলা বিওপি’র অধীনস্থ সীমান্তের রাঙ্গিয়ার পোতা গ্রামে অভিযান চালানো হয়। সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চালানো ওই মাদকবিরোধী অভিযানে ১৪ বোতল ভারতীয় মদ ও ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


অন্যদিকে, শুক্রবার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে সীমান্ত পিলার ৬০/৪৭-আর এর ২০০ গজ ভেতরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠ থেকে এক অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। নায়েক মুখির মুন্সির নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আকটকৃত ব্যক্তি খুলনার খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা গ্রামের মোস্তফা শেখের ছেলে আবু সাইদ (৩৯)।


গতকাল মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের কার‌্যক্রম আরও জোরদার করা হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)