দর্শনা শাখা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন

আহ্বায়ক শাহ মুকুল ও সদস্যসচিব কামরুল

আপলোড তারিখঃ 2025-07-12 ইং
দর্শনা শাখা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের দর্শনা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা ও সাধারণ সম্পাদক মামুন উর রশিদ টনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৭ সদস্য বিশিষ্ট দর্শনা শাখার আহ্ববায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনামুল হক শাহ মুকুল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল হুদা সোহেল। 


এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম পাঠান এবং সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিক আহম্মেদ, মো. সুজাত উদ্দীন মনি, মো. আব্দুল খালেক ও মো. লিংকন আহম্মেদ। বিজ্ঞপ্তিতে ৭ সদস্যবিশিষ্ট এই আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে নির্বাচনের মাধ্যমে দর্শনা শাখা ট্রাক মালিক গ্রুপের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)