দর্শনার পারকৃষ্ণপুর প্রধান সড়কটি যেন মরণফাঁদ!

আপলোড তারিখঃ 2025-07-11 ইং
দর্শনার পারকৃষ্ণপুর প্রধান সড়কটি যেন মরণফাঁদ! ছবির ক্যাপশন:

দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর প্রধান সড়কে বর্ষার পানিতে বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এ সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারী বড় গর্তে পড়ে ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া ৯টি গ্রামের প্রায় ২২ হাজার মানুষের চলাচলের একমাত্র প্রধান সড়কটি বর্ষার পানিতে ভেঙে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। 


গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পারকৃষ্ণপুর পুরাতন মসজিদের নিকটবর্তী স্থানে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে ৩ ফিট গর্তের সৃষ্টি হয়েছে। এভাবে যদি আর দুই-একদিন বৃষ্টিপাত হয়, তাহলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাথে দর্শনা শহরের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়বে।


পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খাইরুল ইসলাম ইসলামের নিকট সড়কটি মেরামতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ সড়কটি দেড় দুই বছর আগে এলইজিইডি নির্মাণ করেছে। ফলে সড়কটি ওদের মেরামত করার কথা। তাছাড়া আমি ইউনিয়ন পরিষদ থেকে একবার ইট, খোয়া ও বালি দিয়ে মেরামত করেছিলাম। এরপরও চলতি বর্ষা মৌসুমে পানিতে ভেঙে নিম্নে জলাশয়ে ইট, খোয়া ও বালি পানির তোড়ে ভেঙে নিয়ে গেছে। আমাদের দাবি এলইজিইডি যাতে দ্রুত সড়কটি মেরামত করার ব্যবস্থা নেয়। তা না হলে এ সড়কে ৩টি বিজিবি ক্যাম্পের সীমান্ত রক্ষী ও  জনসাধারণের চলাচল অসম্ভব হয়ে পড়বে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)