মেহেরপুরে হেরোইন রাখার একজনের দুই বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2025-07-11 ইং
মেহেরপুরে হেরোইন রাখার একজনের দুই বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে মো. আলফাজ আহম্মেদ নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পারভীনা সুলতানা এবং আসামিপক্ষে এ্যাড. মীর আলমগীর ইকবাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে রেইডিং পার্টি ২০২০ সালের ডিসেম্বরের ১১ তারিখে মেহেরপুরের বুড়িপোতা গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মো. আলফাজ আহম্মেদের বসতঘর তল্লাশি চালানো হয়। আসামির বসতঘরের খাটের তোশকের নিচে রাখা একটি পলিথিন প্যাকেট থেকে ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে মো. আলফাজ আহম্মেদের বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। রায় ঘোষণার পরে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)