চুয়াডাঙ্গায় পৃথকস্থানে ইদুরের বিষ ও ঘুমের বড়ি খেয়ে দুই যুবতী হাসপাতালে

আপলোড তারিখঃ 2017-10-22 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে ইদুরের বিষ ও ঘুমের বড়ি খেয়ে দুই যুবতী হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইদুরের বিষপানে ও ঘুমের ট্যাবলেট খেয়ে দুই যুবতী অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা দর্শনা দক্ষিনচাদপুর গ্রামের পিপাসা খাতুন (১৮) নামের এক গৃহবধুর সাথে তার স্বামী রমযান আলীর মনোমালিন্য হলে সে ঘরে থাকা ইদুর মারা বিষপান করে। পরে পিপাসা খাতুন অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জে বাবার উপর অভিমান করে জান্নাতুল (১৬) নামের এক স্কুলছাত্রী ঘুমের বড়ি খেয়ে অসুস্থ্য হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার রাতে এঘটনা ঘটে। জান্নাতুল কেদারগঞ্জ এলাকার শিমুল চৌধুরীর মেয়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)