বাঁশের আঘাতে উভয়পক্ষের আহত-৯

আপলোড তারিখঃ 2017-10-22 ইং
বাঁশের আঘাতে উভয়পক্ষের আহত-৯ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার হোগলডাঙ্গায় সিগারেট খাওয়া নিয়ে মারামারি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বালিয়াকান্দি ও হোগলডাঙ্গা গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মারামারিতে ৯জন আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, বালিয়াকান্দির কিছু নামধারী যুবক প্রায়ই হোগলডাঙ্গা গ্রামে মাদক সেবন করতে যায় এবং মাতমালি করে। এনিয়ে এলাকায় চরম বিশৃংখলা সৃষ্টিও হয়। গতকাল বিকালে বালিয়াকান্দি গ্রামের কিছু যুবক হোগলডাঙ্গা গ্রামের ব্রিজের উপর দাড়িয়ে সিগারেট ধরালে হোগলডাঙ্গাা গ্রামের কয়েকজন যুবক এসে তাদেরকে বলে তোরা আমাদের গ্রামের সিগারেট টানছিস কেন? এনিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। পরে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে মারামারি বাধায়। এতে উভয়পক্ষের ৯জন আহত হয়। আহতরা হলেন, বালিয়াকান্দি গ্রামের শেখপাড়ার লাল্টুর দু'ছেলে লিংকন (২৫) ও অন্তর (১৭), একই এলাকার মুনসুরের ছেলে জাকির (২৪), হোগলডাংগা গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত. আজিবারের তিন ছেলে আলতাব হোসেন (৩৫), বরকত (৩৫),  রেজাউল(৪০), একই এলাকার মসজিদ পাড়ার ঠান্ডুর ছেলে রমজান (২৫)। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দির সাবেক ইউপি সদস্য আ. রহমান বলেন, বালিয়াকান্দি গ্রামের কয়েকজন ছেলে হোগলডাঙ্গা গ্রামের ব্রিজের নিকট সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এই মারামারি বাধায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)