হরিণাকুণ্ডুতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
হরিণাকুণ্ডুতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি ছবির ক্যাপশন:

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাট অধিদপ্তর আয়োজিত পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি.এম. তারিক-উজ-জামান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে.এম. আব্দুল বাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদ মোহাম্মদ তিতুমীর এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুশান্ত মণ্ডল। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাটবীজ উৎপাদন, কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। এসময় অংশগ্রহণকারী চাষিদের মাঝে পাটের ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)