২৪ লাখ টাকার ৯ কেজি ভারতীয় রুপা জব্দ

কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
২৪ লাখ টাকার ৯ কেজি ভারতীয় রুপা জব্দ ছবির ক্যাপশন:

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় এই অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল।


    বিজিবি সূত্র জানায়, ভারত থেকে রুপা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনায় হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার ৯৩/৪-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে সন্দেহভাজন একটি যাত্রীবিহীন ইজিবাইক দেখতে পায় টহল দল। বিজিবি সদস্যরা ইজিবাইকটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে একটি প্যাকেটে লুকানো অবস্থায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়।


    উদ্ধারকৃত রুপার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৬৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উদ্ধার করা রুপা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)