সেনা সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

ঝিনাইদহে কৃষকের মাল্টা বাগান কেটে তছরুপ

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
সেনা সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার সোনারদাইড় গ্রামে এক কৃষকের ১৫০টি ধরন্ত মাল্টা ও পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্য মো. আবু হানিফের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক বিপুল হোসেন সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।    বিপুল হোসেন জানান, তিনি ওই জমি পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন। চুক্তি অনুযায়ী ৩ বছর শেষ হলেও হঠাৎ জমির মালিকানার দাবি করে আবু হানিফ জমি ছাড়ার জন্য চাপ দেন। পরে উভয় পক্ষকে ডেকে গাছের মাল্টা বিক্রির পর জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সিদ্ধান্ত অমান্য করে হানিফ ও তার লোকজন গাছগুলো কেটে ফেলে।
    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৫০ শতক জমিতে লাগানো মাল্টা গাছগুলো গোড়া থেকে করাত ও দা দিয়ে কেটে ফেলা হয়েছে। গাছে থাকা ফলগুলো বাজারজাত করার উপযোগী ছিল এবং কৃষকের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিপুলের ভাতিজা সম্রাট জানান, গাছ কাটতে নিষেধ করলে তাকে দা দেখিয়ে ভয় দেখানো হয়।


    এ বিষয়ে অভিযুক্ত সেনা সদস্য হানিফ সাংবাদিকদের বলেন, ‘জমি আমার, লিজের ব্যাপারে আমি কিছুই জানতাম না। সে কথা বলার পরও জমি ছাড়েনি, তাই গাছ কেটে দিয়েছি।’ হলিধানী ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘বিপুল বৈধভাবে জমি লিজ নিয়েছে। গাছে ফল ধরেছে বলে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল মাল্টা বিক্রির পর জমি ফেরত দেবে। কিন্তু সে সিদ্ধান্ত ভঙ্গ করে গাছ কেটে দিয়েছে হানিফ।’


    কাতলামারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আল মামুন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভিডিও ধারণ করা হয়েছে। ওসির সঙ্গে কথা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)