মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ভারতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত

আপলোড তারিখঃ 2025-07-10 ইং
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ছবির ক্যাপশন:

ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করার সময় বিএসএফ কর্তৃক আটক ৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুমারীপাড়া বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি'কে জানানো হয়, একজন পুরুষ ও তিনজন নারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। তাদের প্রত্যাবাসনের জন্য বিএসএফ বিজিবিকে অনুরোধ জানায় এবং তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য পাঠায়।


পরবর্তীতে বিজিবি তথ্য যাচাই-বাছাই করে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে (বাংলাদেশ সময়) সীমান্ত পিলার ৬১/৭-এস এর শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে চারজন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মহেশপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের সোপর্দ করা হবে। সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)