৭ দিন পর মরদেহ ফেরত

দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
৭ দিন পর মরদেহ ফেরত ছবির ক্যাপশন:
বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক ইব্রাহীম হোসেন বাবু (৩০) নিহতের ৭ দিন পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের পর মরহেদ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মরদেহ বুঝে নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত ইব্রাহীম হোসেন বাবু দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নুর ইসলামের ছেলে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, ২ জুলাই দুপরে ইব্রাহীম হোসেন বাবু সহ কয়েক জন মিলে ঝাঁঝাডাঙ্গা সীমান্তের গালার মাঠে বাংলাদেশের অভ্যন্তের ঘাস কাটার জন্য যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯নং মেইন পিলারের পাশ দিয়ে ভারতে ঢুকে যায়। এ সময় ৩২ বিএসএফ হালদাপাড়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে ইব্রাহীম হোসেন বাবু গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নিহতের স্বাজনরা লাশ ফিরে পেতে চায়।

বিষয়টি বিজিবি, বিএসএফকে জানালে লাশ ফেরতের কার‌্যক্রম শুরু হয়। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য পতাকা বৈঠকের পর মরদেহ হস্তান্তর কার‌্যক্রম শুরু হয়। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সহকারী পরিচালক হায়দার আলী, দর্শনা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার এনায়েত হোসেন সহ ৯ সদস্য। ভারতের পক্ষে ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদাপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যার কুমার সহ ৯ সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া ভারতের কৃঞ্চগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়সহ পুলিশের অন্য সদস্যরা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সহ পুলিশ সদস্যরা। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহিবুল্লাহ মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করেন। নিহত ইব্রাহীম হোসেন বাবু'র বোন জামাই এনামুল হক মরদেহ গ্রহণ করেন দর্শনা থানা পুলিশের কাছ থেকে। তিনি জানান,রাতেই গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)