ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু।
প্রধান অতিথি রুকনদের গত মাসের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করে বলেন, আত্মশুদ্ধি ও জ্ঞানে উৎকর্ষ অর্জনের লক্ষ্যে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিতভাবে অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তিনি জানান, আগামী মাসে রুকনদের অর্ধবার্ষিক ব্যক্তিগত পরিকল্পনা ও জনশক্তি বৃদ্ধির অগ্রগতি পর্যালোচনা করা হবে। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার অধিকাংশ রুকন।
অন্যদিকে, বেলগাছি ইউনিয়নে ‘চলো চলো ঢাকা চলো’ জাতীয় সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় এবং কর্মীদের মাঝে সৃষ্টি হয় উৎসাহ-উদ্দীপনা।
