মেহেরপুর জেনারেল হাসপাতালে সেনা অভিযানে ৫ দালাল আটক

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
মেহেরপুর জেনারেল হাসপাতালে সেনা অভিযানে ৫ দালাল আটক ছবির ক্যাপশন:

বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জন দালালকে আটক করেছে। আটককৃতরা হলেন- নাজিম হোসেন, উজ্জ্বল হোসেন, সানোয়ার হোসেন, ইমরান হোসেন ও শাকিল হোসেন।


সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রটি হাসপাতালের সেবা গ্রহণকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা স্বীকার করে তারা। আটককৃতদের পরবর্তীতে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। 


সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস, মাদক, ছিনতাই, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং একটি দালালমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)