ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই হাবিব। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার বলুহর এলাকার ডাকাততলা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের সলেমান ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে শফিকুল ইসলাম তার চাচাতো ভাই হাবিবকে নিয়ে মোটরসাইকেলে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিলেন। ডাকাততলা ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে শফিকুল ঘটনাস্থলেই মারা যান। আহত হাবিবকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পিকআপটি আটকে ম্যাসেজ পাঠানো হয়েছে।
