বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই চেয়ারম্যান কারাগারে

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাংনীর দুই চেয়ারম্যান কারাগারে ছবির ক্যাপশন:

মেহেরপুরের বহুল আলোচিত গাংনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় জামিনে থাকা দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল-ছেপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এ আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া দুই জনপ্রতিনিধি হলেন- মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমেদ ও রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।


জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনীর ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দায়ের হওয়া জিআর মামলার (নম্বর ২২৭/২৪) আসামি ছিলেন উল্লিখিত দুই চেয়ারম্যান। দীর্ঘ ১৬ সপ্তাহ ধরে তারা হাইকোর্ট এবং পরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের আগাম জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)