গাংনীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
গাংনীতে পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ কার্যক্রমের আওতায় চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  উপজেলা পরিষদ সভাকক্ষে পাট চাষীদের দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে পাট অধিদপ্তর। মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুন অর-রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী। পাট ও পাটবীজ সংরক্ষণ, পাটের মানোন্নয়ন এবং সরকার ঘোষিত বিভিন্ন সহায়তা কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)