নাজমুস সালেহীন লিটনের মাগফেরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2017-10-22 ইং
নাজমুস সালেহীন লিটনের মাগফেরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য এবং সাবেক সভাপতি মরহুম নাজমুস সালেহীন লিটনের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে বিদ্যালয় ম্যনিজিং কমিটির সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রথমে আলোচনা সভা পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, এ্যাড. মুনসুর আলী মোল্লা, জিরারুল ইসলাম, প্রধান শিক্ষক শেফালী খাতুন ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম। সভায় বক্তাগণ বলেন মরহুম নাজমুস সালেহীন বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি সর্বমহলের কাছে ছিলেন অতি প্রিয় মানুষ। বিশেষ করে ৩ নং ওয়ার্ডের মানুষের পৌরসভা কেন্দ্রীক কোন কাজ থাকলে তাকে বললে তা বাড়িতে পৌছে দিয়ে আসতো। শুধু তাই নয়,তিনি জন প্রতিনিধির পাশাপাশি একজন সাদা মনেরও মানুষ ছিলেন। আলোচনা সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলি নাসির। সভাটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আব্দুস সালাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)