সুপ্রিম কোর্টের স্পেশাল পিপিহলেন গাংনীর অ্যাড. সাকিল আহমাদ

আপলোড তারিখঃ 2025-07-09 ইং
সুপ্রিম কোর্টের স্পেশাল পিপিহলেন গাংনীর অ্যাড. সাকিল আহমাদ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কৃতী সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। গত সোমবার সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ জিপি ও পিপি শাখা থেকে সানা মো. মাহরুফ হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত জানানো হয়।


অ্যাডভোকেট সাকিল আহমাদ গাংনী উপজেলার বড়বামন্দী গ্রামের রুহুল আমীনের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। সম্প্রতি গাংনী পাইলট স্কুল এন্ড কলেজেরও ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাকিল আহমাদ স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন গাংনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)