ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়নের জন্য জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া, খেজুরা, গোপালনগর, বুঁইচেতলা বাজার, গোপীনাথপুর বাজার ও হায়পুর গ্রামে গণসংযোগ করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন-জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, সদর উপজেলা আমির মাওলানা বিলাল হোসাইন, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান, ছানোয়ার হোসাইন, ফখরুল ইসলাম, মাওলানা আলীনূর বিশ্বাস, মাসুদুল ইসলাম, কামাল হোসেন, ইউনিয়ন আমির আসমান আলী, মাসুদ রানা, হাবিব শেখ, আব্দুর রহমান, রিপন, মাসুম বিল্লাহ ও মাসুম বিল্লাহ হাওলাদার প্রমুখ।
