ছবির ক্যাপশন:
গাংনীর নির্মাণাধীন ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন বিমান ও
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার (ভাটপাড়া ইকোপার্ক) ডিসি ইকোপার্কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল আমিন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করর্পোরেশনের মহাব্যবস্থাপক (পিটিএস) খালিদ-বিন-মজিদ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক নজরুল ইসলাম। এদিকে সিনিয়র সহকারী সচিব আবুল আমিন গাংনীতে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। গতকাল শনিবার সকাল ১১টার সময় তিনি পার্কের বিভিন্ন স্থান ও স্থাপনা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, বিশিষ্ট সংগঠক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
