নারীঘটিত কাণ্ডে ক্লোজড মহেশপুরের ওসি

ঝিনাইদহ পুলিশ সুপারের তিন সদস্যের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
নারীঘটিত কাণ্ডে ক্লোজড মহেশপুরের ওসি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সুপারের দপ্তর। স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে যশোরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে অবস্থানের খবর পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।


জানা গেছে, গত ৩০ জুন এক নারী নিয়ে যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। খবর পেয়ে একটি ছাত্র সংগঠনের নেতা দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাঁকে টেনেহিঁচড়ে আবার ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপরই জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুলকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।


রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে কক্ষ নেন। তারপর অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হয়। পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের এক চিঠির ভিত্তিতে ওসি সাইফুলকে রেস্ট হাউসের কক্ষ বরাদ্দ দেওয়া হয়। সেখানে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


ওসি সাইফুল ইসলাম দাবি করেন, কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি যশোরে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। নারী বন্ধুকে নিয়ে রেস্ট হাউসে গল্প করছিলাম। এসময় কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। তিনি বলেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যশোরের কিছু পত্রিকা অপপ্রচার চালাচ্ছেন। সেখানে তেমন কিছুই হয়নি।


ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সপার ইমরান জাকারিয়াকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে কথিত ওই নারী পুলিশের কাছে কোনো অভিযোগই করেননি বলে একটি সূত্র জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)