দিনের বেলায় জ্বলে বৈদ্যুতিক বাল্ব!

ঝিনাইদহের শৈলকূপা পানি উন্নয়ন বোর্ডের অফিসে

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
দিনের বেলায় জ্বলে বৈদ্যুতিক বাল্ব! ছবির ক্যাপশন:

এক টানা তিন দিন সরকারি ছুটি। পুরোপুরি অফিস বন্ধ। অফিসে নেই কোনো নিরাপত্তারক্ষী। ফলে বাতি নেভানোর কোনো লোক নেই। এ অবস্থায় তিন দিন একটানা জ্বলছে দুটি বৈদ্যুতিক বাল্ব! এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অফিসে। গত রোববার দুপুরে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড অফিসের বাইরে দুটি বৈদ্যুতিক বাল্ব জ্বলছে। দিনের বেলায় এমন আলো জ্বলতে দেখে স্থানীয়রা অফিসে নিরাপত্তারক্ষী বা নাইটগার্ডের সন্ধান করেও পায়নি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার কৃচ্ছতা সাধনের কথা বললেও খোদ সরকারি অফিসেই দিনের বেলায় অকারণে বাতি জ¦লতে থাকায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বহীনতার প্রমাণ মেলে।


স্থানীয়রা অভিযোগ করেন, শৈলকূপা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) বিকর্ণ দাস গত ৫ আগস্টের পর থেকে অদৃশ্য কারণে তেমন একটা অফিস করেন না। তবে তাকে ঝিনাইদহ অফিসে ঘোরাফেরা করতে দেখা যায়। এদিকে বিকর্ণ দাস স্টেশনে না থাকার কারণে অফিসে ঠিকমতো কর্মচারীরা আসেন না। অফিসটিতে কোন শৃঙ্খলা নেই। আসবাবপত্র যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। এছাড়া বিভিন্ন সেচ খালের সমস্যা নিরসন ও খালপাড়ের গাছপালা কেটে নিয়ে গেলেও তাৎক্ষণিক কোন পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না।


বিষয়টি জানতে এসও বিকর্ণ দাসের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, দিনের বেলায় আলো জ¦লা নিঃসন্দেহে দুঃখজনক। অফিস বন্ধ থাকার সময় যাতে কোনো বাল্ব না জ্বলে, তা নিশ্চিত করার জন্য অফিস সহকারী ও দারোয়ানকে নির্দেশনা দেওয়া আছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানান

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)