বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরে ৭ জন কারাগারে

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরে ৭ জন কারাগারে ছবির ক্যাপশন:

মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।


কারাগারে পাঠানো আসামিরা হলেন- জুয়েল রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; রাধাকান্তপুর গ্রামের ইউনুস আলীর ছেলে, দরুদ আলী, আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য; বামনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে, আসলাম খান পিন্টু, রবিন বড় বাজার তহবাজার ব্যবসায় সমিতির সাবেক সহসভাপতি; বড় বাজার এলাকার আব্দুল মাবুদের ছেলে, রাশেদুল ইসলাম আনন্দ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য; পোস্ট অফিস পাড়ার আব্দুল বারির ছেলে, কাজল দত্ত জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক; বড়বাজার এলাকার পঞ্চাননের ছেলে, সামিরুল গোলাম হোসেনের ছেলে।


আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)