চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ জেলার কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ

‘আ.লীগের ঘনিষ্ঠরা জামায়াতের নামে সুবিধা নেয়ার চেষ্টা করছে’

আপলোড তারিখঃ 2025-07-08 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ জেলার কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের খুলনা বিভাগের পাঁচ জেলার যৌথ উদ্যোগে কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গায়। গত রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে আয়োজিত এই কর্মসূচিতে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা শাখার নেতা-কর্মীরা অংশ নেন। ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজা।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সেলিম রেজা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি রচনা করেন। তারই চিন্তা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠিত হয়। এ দেশের ওলামা-মাশায়েখ সমাজ সব সময়ই দেশের স্বার্থে অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে বলে আমরা বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, ‘আমরা আজ এমন একটি সময় পার করছি, যখন জনগণের ভোটাধিকার হরণ, অপসংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি। আগামী জাতীয় নির্বাচনে জনগণের প্রিয় প্রতীক ‘ধানের শীষ’কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ভোটের পরিবেশ তৈরিতে ওলামা দল ভূমিকা রাখবে।’


তিনি অভিযোগ করে বলেন, ‘এক সময় যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, তাদের অনেকেই এখন জামায়াতের নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা আদর্শহীন রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করছে, যা দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠেছে। এই অপচেষ্টা প্রতিহত করতে হবে।’


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্যসচিব অ্যাড. মাওলানা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আসলামী ও মোশাররফ হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন ওলামা দলের মাগুরা জেলা আহ্বায়ক ইনামুল হাসান, কুষ্টিয়া জেলা আহ্বায়ক আবু ওবায়দা, ঝিনাইদহ জেলা আহ্বায়ক আল মাহদী লিপইয়ার ও মেহেরপুর জেলা আহ্বায়ক রাজিবুল হাসান।
ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হাসান মো. শাফি ও যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদ হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দামুড়হুদা উপজেলা ওলামা দলের আহ্বায়ক রায়হান উদ্দিন, সদস্যসচিব মো. সোহাগ, দর্শনা থানা ওলামা দলের আহ্বায়ক আজিম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান ও সদস্যসচিব আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম। এছাড়াও কর্মসূচিতে জেলা ওলামা দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও সংশ্লিষ্ট পাঁচ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)