জামায়াতের আমির মকবুলসহ ৮ জন কারাগারে

আপলোড তারিখঃ 2017-10-22 ইং
জামায়াতের আমির মকবুলসহ ৮ জন কারাগারে ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: গোপন বৈঠকের সময় গ্রেফতার হওয়া জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমানসহ জামায়াতের আট নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গত মঙ্গলবার (১০ অক্টোবর) তাদের ১০ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদাত। গতকাল শনিবার (২১ অক্টোবর) ১০ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া। এসময় আসামিদের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিন। জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি আমিন উদ্দিন মানিক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পিপি আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। গত ৯ অক্টোবর (সোমবার) রাতে জামায়াতের আট শীর্ষ নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর আসামিরা হলেন- নায়েবে আমির গোলাম পরওয়ার, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)