ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান বলেছেন, বিএনপি গণমানুষের দল, ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়েই দলটি কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে, জাতির সকল সংকটকালে পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও থাকবে।
গতকাল শনিবার বিকেল ৫টায় মেহেরপুর শহরের বড়বাজার চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে হাসপাতাল সড়ক, ওয়াপদা মোড় হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে গণসংযোগের সমাপ্তি ঘোষণা করা হয়। পথসভা ও গণসংযোগ চলাকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। দেশের সর্বত্র জনগণকে বঞ্চিত করে তারা ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় ব্যস্ত ছিল। অন্যদিকে বিএনপি বিগত ১৭ বছরেও জনগণের পাশে ছিল এবং এখনও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, হাফিজুর রহমান হ্যাপি, আনসারুল হক, ওমর ফারুক লিটন, কাজী মিনান মিজান মেনন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল রাফিজা আলম লাকি এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
