মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-07-05 ইং
মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নিয়মিত মামলার আসামি এবং দণ্ডবিধির ৫৪ ধারায় একজন সন্দেহভাজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার মানিকনগর মাদ্রাসা পাড়ার মৃত শাহজাহান মাস্টারের ছেলে জাফর সাদেক (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দুধরাজপুর গ্রামের কাজী আব্দুর রহমানের ছেলে মো. পারভেজ কাজী ওরফে রাব্বি (২২)। আটকের পর যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)