ছবির ক্যাপশন:
আলমডাঙ্গাবাসীর কাক্সিক্ষত দাবি (বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আলমডাঙ্গা স্টেশনে স্টপেজ) পূরণ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টা ৪১ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আলামডাঙ্গা রেলস্টেশনে এলে শত শত মানুষ ট্রেনটিকে স্বাগত জানায়। বেনাপোল এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা যা ২০১৯ সালের ১৭ জুলাই চালু করা হয়। বাংলাদেশ রেলওয়ে সংস্থার পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ কর্তৃক পরিচালিত একটি বিলাসবহুল ও অত্যাধুনিক ট্রেন এটি। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের কারণে নতুন দিগন্তের সূচনা হয়েছে পুরো অঞ্চলে।
আনন্দ র্যালিতে উপস্থিত হয়ে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, ওসি মাসুদুর রহমান, আলমডাঙ্গাবাসীর আকাংঙ্খিত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আদায়ে মুখ্য ভূমিকা পালনকারী মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল প্রমুখ।
