গাংনীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-07-04 ইং
গাংনীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান, রাইপুর ইউনিয়ন বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল হক সুমন, পৌর কৃষক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাফর সিদ্দিকী রিপন প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। গণসংযোগে রাইপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)