চুয়াডাঙ্গায় ওলকচু ও মুগের ওপর মাঠ দিবস

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
চুয়াডাঙ্গায় ওলকচু ও মুগের ওপর মাঠ দিবস ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বারি ওলকচু-২ ও বারি মুগ-৬ জাতের উৎপাদন কর্মসূচির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার বুজরুকগড়গড়ী বনানীপাড়া ঈদগাহ ময়দানে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ড. জাহান আল মাহমুদের সভাপতিত্বে মাঠ দিবসে জেলা বীজ প্রত্যয়ন অফিসার নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাঠ দিবসে কুষ্টিয়া মৃত্তিকা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মওলা বিশেষ অতিথি ছিলেন। কুষ্টিয়া সগবি এএস্ও মো. মামুন হুসাইনের সঞ্চালনায় মাঠ দিবসে কুষ্টিয়া সগবি এস ও মো. রাসেল কবীর তরফদার বক্তব্য দেন। 


প্রধান অতিথি জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এ অঞ্চলের মাটি চমৎকার। বৃষ্টি হলে ফসল ভালো হয়। এ এলাকার মাটি বৃষ্টি ধরে না। সাথী ফসল হিসেবে মুগের সাথে কলা চাষ করা হয়েছে। মাটিতে জৈব সার দিতে হবে। জমিতে ঘাস হলে, ফসল হবে। কোদাল দিয়ে কোপালে ৯ ইঞ্চি মাটি কাটে। অসুস্থ হলে মানুষকে স্যালাইন দিতে হয়। গোবর দিলে জমিতে উপকার হয়। প্রত্যেক বছর একবার মাটি টেষ্ট করাতে হবে। মাটির উৎপাদন ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)