ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের ছবির ক্যাপশন:



ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেছে মাহাফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহাফুজুর রহমান একই গ্রামের মৃত মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে। প্রতিবেশী সোহান জানান, গ্রামের একটি তালগাছ থেকে মাহাফুজুর রহমান একটি সাপ ধরে টিফিন বাটিতে করে আটকে রাখে। গত মঙ্গলবার দুপুরে ওই তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা করতে গিয়ে তার হাতে সাপে ছোবল দেয়। প্রথমে নিজেই বিভিন্ন গাছের পাতা দিয়ে সাপের কামড়ের স্থানে ঘষতে থাকে। এক পর্যায়ে নিজেই মুখ দিয়ে সাপের বিষ তুলতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।


গ্রামবাসী বশির উদ্দীন জানান, মাহফুজের সাথে থাকা তার বন্ধু সোহান অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলা তিনটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত-আরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। গতকাল বুধবার মাহাফুজুর রহমানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)