কোটচাঁদপুরে পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
কোটচাঁদপুরে পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে আলিফ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার বহরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলিফ বহরামপুর গ্রামের রাশেদ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




স্থানীয় পল্লী চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে শিশু আলিফ বাড়ির পাশে কুশনা বহরামপুর বাওড় পাড়ে বল নিয়ে খেলা করছিল। খেলার সময় তার হাতে থাকা বল পানিতে পড়ে যায়। বল তুলতে গিয়ে পানিতে নেমে ডুবে যায় আলিফ। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজে থাকেন। পরে বাঁওড় থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।




কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর জামান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। মরদেহ শিশুটির স্বজনরা নিয়ে গেছেন। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ধরনের ঘটনা তার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)