জীবননগর ও মহেশপুর সীমান্তে ফেনসিডিল উদ্ধার

নারী-শিশুসহ ২৪ অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ-শিশুসহ ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ দুটি বিওপি এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এর মধ্যে রাত সাড়ে ১১টার দিকে মাধবখালী বিওপির আওতাধীন মজনুর আমবাগানে নায়েক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে সন্তোষপুর গ্রামের মাঠে হোবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে অভিযানে উদ্ধার করা হয় আরও ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।


এদিকে, গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবির নিয়মিত টহলে নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তাদের মধ্যে কেউ ভারত যাওয়ার চেষ্টা করছিলেন, কেউ ফিরছিলেন অবৈধভাবে। জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনাথপুর বিওপি একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু, সকাল ৮টার দিকে বাঘাডাঙ্গা বিওপি একজন পুরুষ, রাত সাড়ে ১২টার দিকে খোসালপুর বিওপি দুজন নারী-পুরুষকে আটক করে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেলা দুইটার দিকে বাঘাডাঙ্গা বিওপি ৭ জন (৪ পুরুষ, ১ নারী, ২ শিশু) এবং বেলা দেড়টার দিকে কুসুমপুর বিওপি ১০ জন (৩ পুরুষ, ৩ নারী, ৪ শিশু)-কে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)