চুয়াডাঙ্গায় তুলা চাষে আগ্রহ বাড়াতে ৫৫০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

‘তুলা চাষে লাভবান হবে কৃষক, কমবে আমদানি নির্ভরতা’

আপলোড তারিখঃ 2025-07-03 ইং
চুয়াডাঙ্গায় তুলা চাষে আগ্রহ বাড়াতে ৫৫০ কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ ছবির ক্যাপশন:

তুলা চাষে কৃষকদের আগ্রহ ও আবাদ বাড়াতে চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়ায় ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আলুকদিয়া ইউনিট কার্যালয় চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার এবং সঞ্চালনায় করেন চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ।


এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শহিদুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল বেলাল, তুলা উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খুশবু। বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ৫৫০ জন তুলা চাষি উপস্থিত ছিলেন। প্রত্যেক কৃষককে ৬০০ গ্রাম হাইব্রিড তুলা বীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, ২ কেজি বোরন, ২০০ মিলি ডাইফেনথউরোন, ১০০ মিলি স্পিনোসেড, ১৫০ মিলি ছত্রাকনাশক ও ৩০০ মিলি পিজিআর প্রদান করা হয়-যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা।


বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘তুলা চাষ একটি লাভজনক খাত। দেশে উৎপাদিত তুলা দিয়ে চাহিদার মাত্র ৩ শতাংশ পূরণ হয়, বাকিটা আমদানিনির্ভর। ফলে ব্যাপক বৈদেশিক মুদ্রা খরচ হয়। এই চাষ সম্প্রসারণের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। সাথী ফসলের সাথে তুলা চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। এই ধারা অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)