মাওলানা জুবায়ের খানকে অভ্যর্থনা

জীবননগরে খেলাফত মজলিসের সংবর্ধনা অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
মাওলানা জুবায়ের খানকে অভ্যর্থনা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জুবায়ের খান সাহেবকে হৃদয়গ্রাহী সংবর্ধনা জানিয়েছে দলটির জীবননগর থানা শাখা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় জীবননগর থানা শাখার অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে ফুল দিয়ে মাওলানা জুবায়ের খানকে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জীবননগর থানা শাখার সভাপতি মুফ্তি শাহজামাল সাহেব, সেক্রেটারি হাফেজ মাওলানা জুবায়ের আল মাহমুদ, এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জাহিদ বিন ইউসুফ। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে বাংলাদেশ খেলাফত মজলিস যে ধারা বজায় রেখেছে, তাতে মাওলানা জুবায়ের খান সাহেবের মতো প্রজ্ঞাবান ও আদর্শবান নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাঁরা আরও বলেন, ইসলামী রাজনীতিকে সুসংগঠিত ও লক্ষ্যপানে এগিয়ে নিতে এই সংবর্ধনা নতুন উদ্দীপনা যোগাবে। উক্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্থানীয় পর্যায়ে প্রার্থীর প্রতি আস্থা, ভালোবাসা ও সহযোগিতার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। আগামী জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)