মেহেরপুরে কৃষি প্রণোদনা পেলেন ১৬৮০ কৃষক

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
মেহেরপুরে কৃষি প্রণোদনা পেলেন ১৬৮০ কৃষক ছবির ক্যাপশন:

খরিফ-২ মৌসুম উপলক্ষে কৃষি প্রণোদনার আওতায় মেহেরপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রণোদনা পাবেন-১ হাজার ৬৮০ জন কৃষক। এর আওতায় কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০ জনকে নারকেল, ২৫০ জনকে আম এবং ২ হাজার ৫০০ জনকে অন্যান্য ফলজ গাছের চারা দেওয়া হয়।

বিশেষ প্রণোদনায় ১ হাজার কলাচাষী পেয়েছেন ১০ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিং সালফেট, বালাইনাশক ও সারসহ তালের চারা। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)