ছবির ক্যাপশন:
৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে এবং আগাম জাতীয় সংসদ নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ করতে দিনরাত কাজ করে যাচ্ছেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব ও আসন্ন নির্বাচনে মেহেরপুর-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. কামরুল হাসান। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের বড়বাজার মোড় থেকে শুরু করে হোটেল বাজার, পুরাতন বাসস্ট্যান্ড এলাকাজুড়ে গণসংযোগ করেন তিনি। এসময় পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগে অ্যাড. কামরুল হাসানের সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, হাফিজুর রহমান হাপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের সাবেক সভানেত্রী রোমানা আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ. বাঁকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টুসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
গণসংযোগ চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. কামরুল হাসান বলেন, ‘ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ জনমত তৈরি করতে হবে। আমি যদি ধানের শীষের মনোনয়ন পাই এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ মেহেরপুরের এই অবহেলিত জনপদে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কৃষিতে স্বনির্ভরতা ও অবকাঠামোগত টেকসই উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবো।’ তিনি আরও বলেন, ‘তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখা এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার পথ দেখায়। সাধারণ মানুষকে আমরা সেই বার্তা পৌঁছে দিচ্ছি।’
