চুয়াডাঙ্গার কুতুবপুরে যুবদলের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
চুয়াডাঙ্গার কুতুবপুরে যুবদলের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরে যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়নের নয়মাইল পশুহাটে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন বিপ্লব, থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মিশর, সদস্যসচিব রিণ্টু মহলদার, যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাসমত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ, বিল্লাল হোসেন, রমজান আলী, মনোয়ার হোসেন ও আরিফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানা যুবদলের সাবেক সদস্য মনিরুল ইসলাম অনিক। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)