দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে ১৭ পদে ফরম জমা, জমে উঠেছে ভোটের মাঠ

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে ১৭ পদে ফরম জমা, জমে উঠেছে ভোটের মাঠ ছবির ক্যাপশন:

দামুড়হুদা বাজার বণিক সমিতি ত্রিবার্ষিক নির্বাচনে ১৭টি পদর জন্য নির্বাচন কমিশনের নিকট ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা নিজের প্রতীককে ভোট নেওয়ার জন্য ছুটছেন ভোটারদের নিকট। ভোটের জন্য একে অপরের খোঁজখবর নেওয়া সৌহার্দ্যপূর্ণ ব্যবহার লক্ষ্য করা গেছে বাজারে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসে নির্বাচন কমিশনারের নিকট ফরম জমা দেন প্রার্থীরা।


নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করবেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট আতিয়ার রহমান।


নির্বাচন কমিশনারের দেওয়া তথ্যমতে জানা যায়, দামুড়হুদা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রার্থীরা ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার ফরম উত্তোলন ও জমাদানের শেষ তারিখ ছিল। আজ বুধবার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করা হবে। ফরম চূড়ান্ত করা হবে ৭ জুলাই, ৮ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম বলেন, প্রার্থীরা সুষ্ঠুভাবে সকল পদে ফরম জমা দিয়েছেন। আশা করি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে কমিটি গঠন হবে।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)