এস টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে দায়িত্ব পেলেন ফরহাদ

আপলোড তারিখঃ 2025-07-02 ইং
এস টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে দায়িত্ব পেলেন ফরহাদ ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন চ্যানেল এস টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন। জেলা প্রতিনিধি মনোনীত হয়েছেন আফজালুর হক বাদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল এস টিভির পরিচয়পত্র হাতে নিয়ে দর্শনা প্রেসক্লাবে আসেন তারা। এসময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পরিয়ে দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। দৈনিক মেহেরপুর পত্রিকার দর্শনা প্রতিনিধি ফরহাদ হোসেন ও চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আফজালুর হক বাদলকে পরিচয়পত্র পরিয়ে দিয়ে নেতৃবৃন্দ তাদের সাংবাদিকতার চলার পথের সফলতা কামনা করেন। একইসাথে পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশনাও দেন প্রেসক্লাব নেতারা।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)