ছবির ক্যাপশন:
আখ উৎপাদনে আধুনিক কলাকৌশল প্রয়োগে চাষিদের উদ্বুদ্ধ করতে কেরু অ্যান্ড কোম্পানি মাঠ দিবসের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক কৃষি খামারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরুর কৃষি বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুল আলম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘অধিক ফলনের জন্য উন্নত জাত ও আধুনিক চাষপদ্ধতির বিকল্প নেই। আখের দাম বৃদ্ধির বিষয়েও সহানুভূতি রয়েছে। আগামী মৌসুমের আগেই দাম বৃদ্ধির ঘোষণা আসবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ, বীজ) দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (জৈব সার) জাকির হোসেন ও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ। এসময় উপস্থিত ছিলেন কেরুজ কৃষি খামার ইনচার্জ সুমন কুমার সাহা, ডিহি খামারের ইনচার্জ ইমদাদুল হক, আখচাষী মোরশেদুর রহমান লিঙ্কন, সিরাজুল ইসলাম মনি, শামিম হোসেন, আফজালুর রহমান ধীরু, আদীল হক ডাবলু, আব্দুল আওয়াল, সোহেল রানা ও শেখ ফরিদ আহম্মেদ।
এছাড়াও অনুষ্ঠানে কেরুর কর্মকর্তারা এবং স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন। আলোচনা হয় রোগমুক্ত বীজ, সাথী ফসল, আধুনিক কৃষি প্রযুক্তি এবং আখচাষে লাভজনক পরিকল্পনা নিয়ে। কেরুর পক্ষ থেকে উন্নত বীজ ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা।
