গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

আপলোড তারিখঃ 2025-07-01 ইং
গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। সভায় উপজেলার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী থানার ওসি বানী ইসরাইল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকিং জোরদার করা, পুলিশের কার্যক্রম গতিশীল করতে আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)