ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর গ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে উত্তর সমশপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার রাতে বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হওয়ার পর তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডলকে উত্তর সমশপুর গ্রামের একটি দোকান থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় রোববার দিবাগত রাত একটার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মন্ডলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রামবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই শিশু প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে গেলে সোহেল তার শিশু সন্তানকে শিশুটির কোলে দিয়ে নিজের ঘরে ডেকে নেয়। এসময় শিশুটির নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বাড়ি ফিরে আসার পর শিশুটি যন্ত্রণায় ছাট ফট করতে থাকে। তখন সে তার মাকে বিষয়টি জানায়।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, তার মেয়ে লেখাপড়া করে না। বাড়িতেই বেশি সময় থাকে। মাঝে মধ্যে প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে যায়, তার ছোট শিশুকে কোলে নিতে। রোববারও ওই বাড়িতে গেলে সুযোগ পেয়ে লম্পট সোহেল মেয়েটির ওপর পাশবিক নির্যাতন করে। পরে রাতে তিনি থানায় মামলা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ধর্ষণ মামলা রেকর্ড হওয়ার পর আটক সোহেল মন্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
