ছবির ক্যাপশন:
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরআগে দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসে শহিদ মিনার প্রাঙ্গনে জড়ো হন। পরে তা গণজমায়েতে পরিণত হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব সাইদুর রহমান। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পোস্ট অফিস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম, শৈকূপার আহ্বায়ক রাহাত মিয়া, মহেশপুরের আহ্বায়ক হামিদুর রানা, সদর উপজেলার আহ্বায়ক সোহাগ আহমেদ শুভ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাইম ইসলাম এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা মুখ্য সংগঠক সাজেদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি জানান।
