বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরে অ্যাড. কামরুলের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-07-01 ইং
বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরে অ্যাড. কামরুলের গণসংযোগ ছবির ক্যাপশন:

বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব ও আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কামরুল হাসান। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এ গণসংযোগ শুরু করেন তিনি। ওয়ার্ডজুড়ে পথচলা শেষে গণসংযোগটি শেষ হয় পান্ডেরঘাট এলাকায়।

গণসংযোগে অ্যাড. কামরুল হাসানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন আনসারুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের সাবেক সভানেত্রী রোমানা আহমেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ারুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিণ্টুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। গণসংযোগ চলাকালে অ্যাড. কামরুল হাসান সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং সবার কাছে দোয়া চান। এসময় অনেক নারী-পুরুষ তার মাথায় হাত রেখে দোয়া করেন।

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যদি ধানের শীষের মনোনয়ন পাই, তাহলে মেহেরপুরের খেটে খাওয়া মানুষের পাশে থাকবো, অসহায়দের পাশে দাঁড়াবো। শিক্ষা, চিকিৎসা ও কৃষি উন্নয়নের পাশাপাশি নির্বাচনী আসনের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করছি।’


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)