ছবির ক্যাপশন:
দর্শনার পাইপঘাট পাড়া থেকে একটি মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনার পর গতকাল সোমবার দর্শনা থানা-পুলিশ তদন্ত করতে ভুক্তভোগী মোস্তাফিজুর রহমানের বাড়ি গিয়েছিল। মোস্তাফিজুর রহমান মনি জানান, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি উঠান থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়েছে। পুলিশ পাশের অ্যাডভোকেট আফতাব আলীর বাড়িতে সিসিটিভি ক্যামেরা দেখে মোটরসাইকেল চোর শনাক্ত করা চেষ্টা করছেন। এ বিষয় দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর জানান, এ ঘটনায় ইয়াসিন আলী নামের একজন যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা দেখে প্রকৃত মোটরসাইকেল চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।
