চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

১৫ দিনব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নবায়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সোয়া ১০টায় জেলা আইনজীবী সমিতির পুরাতন বার ভববনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম. আব্দুর রইফ।


আইনজীবী ফোরামে সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দারের সঞ্চালনায় সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন মঈনুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম (১), আফরুজা আক্তার, ফোরামের সদস্য মো. বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম মানি, রুবিনা পারভীন, আসাদুজ্জামান মিল্টন, শাহজামাল জামাল, মেহেদী হাসান নয়ন প্রমুখ।


ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ জানান, নতুন সদস্য সংগ্রহ একটানা ১৫ দিন অব্যাহত থাকবে। সদস্য হতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. অ.স.ম. আব্দুর রউফ ও সদস্যসচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলালের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)