মেহেরপুর পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট পেশ

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
মেহেরপুর পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট পেশ ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে পৌরসভা মিলনায়তনে পৌরসভার প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম ওবায়দুল্লাহ এ বাজেট পেশ করেন।


বাজেট পেশ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম, জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ২৪০ টাকা। উদ্বৃত্ত রাজস্ব ২৫ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৯ লাখ টাকা এবং এ খাতে ব্যয় ধরায় হয়েছে ২৮ কোটি ২২ লাখ টাকা। এ খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ২৭ লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)