মেহেরপুরে গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড়

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
মেহেরপুরে গণিতের প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় ছবির ক্যাপশন:

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষায় ৯ম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। মেহেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপে এ অভিযোগ তোলা হয়। অভিযোগে সাজেশন্স ও প্রশ্নপত্রের ছবি দেওয়া হয়। সেখানে উভয় প্রশ্নের মিল পাওয়া গেছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই পোস্টে লেখা হয়েছে, তাদের পোস্টটি হুবহু তুলে ধরা হলো।


পোস্টে লেখা হয়েছে- ‘প্রশ্ন ফাঁস !! এভাবেই চলছে মেহেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়নের কাজ। গতকাল সন্ধ্যায় সাজেশনের নামে নবম শ্রেণির গণিত প্রশ্ন তুলে দেওয়া হয় ছাত্রীদের হাতে। এরকম খবর আসলে জেলা প্রশাসনকে সাজেশনগুলোর ছবি পাঠানো হয় যাচাই করার জন্য। এ ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক জানায় সাজেশনের সাথে প্রশ্নের কোনো মিল নেই। কিন্তু আজ পরীক্ষা শেষে আমরা দেখতে পাই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সব মিলতেছে এবং যে তিনটা সৃজনশীল দেওয়া হয়েছে, তার মধ্যে দুইটা হুবহু এসেছে। জেলার সাংবাদিক এবং সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে চলতে থাকলে আমাদের ভাই-বোনরা নামমাত্র শিক্ষিত হবে।’


এ বিষয়ে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিব বলেন, ‘এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। নবম শ্রেণিতে চারজন শিক্ষক গণিত ক্লাস নেন। জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)